Uncategorized

২২৫১টি বন্যার্ত পরিবারে বিজিবির ত্রাণ বিতরণ

বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বন্যাদুর্গত এলাকার দুই হাজার ২৫১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং এক হাজার ৮৪০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

শরীফুল ইসলাম জানান, গতকাল বন্যাদুর্গত ফেনী সদরে ২০৫টি, পরশুরামে ৫০টি, ছাগলনাইয়ায় ৬৫০টি, দাগনভূঁঞায় ৭১৬টি, সোনাগাজীতে ২০০টি ও ফুলগাজীতে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোটে ৭০টি, নোয়াখালীর বেগমগঞ্জে ৬০টি এবং লক্ষ্মীপুরের কমলনগরে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ফেনীর পরশুরামে ৭৩৫, ছাগলনাইয়ায় ৪৪০ এবং কুমিল্লার নাঙ্গলকোটে ৬৬৫ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.