নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৮, ত্রাণ কার্যক্রম নিয়ে ক্ষোভ
নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে। এ ছাড়া অপর্যাপ্ত ত্রাণ নিয়েও সমালোচনা চলছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ২১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৭ জন। চার হাজারের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্গত অনেক এলাকার মানুষ এখনো ত্রাণের অপেক্ষায় আছেন। তাঁরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।